রমজানে প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৩৪
পবিত্র রমজান মাসে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন প্রতিদিন ছয় ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজানের প্রথম দিন থেকে আগামী ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত—মোট ছয় ঘণ্টা—সারা দেশের সিএনজি স্টেশন বন্ধ থাকবে। গ্যাসের নিম্নচাপজনিত সমস্যা নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎকেন্দ্রে সরবরাহে অগ্রাধিকার দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সড়কপথে অতিরিক্ত যাত্রীচাপ ও জ্বালানির চাহিদা বিবেচনায় এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
এ ছাড়া ২৬ মার্চ থেকে আগের সময়সূচি পুনর্বহাল হবে। সে অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
- • করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • সংসদে ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব, নেপথ্যে কী?
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • অনলাইন ব্যবস্থায় দ্রুত নিষ্পত্তি হবে শিক্ষকদের অবসর ভাতার আবেদন: শিক্ষামন্ত্রী
- • বিবাহিত পুরুষের প্রেমে না জড়ানোর পরামর্শ প্রভার
- • মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে ‘নরক’ বানানোর হুঁশিয়ারি আইআরজিসির
- • পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গেলেন সেনাপ্রধান
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
- • সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী
