মেহেরপুরে ট্রাক্টরচাপায় ব্যবসায়ী নিহত, আহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬, ১৮:৪২
মেহেরপুর-মুজিবনগর সড়কের সড়ক ও জনপথ বিভাগের সামনে সড়ক দুর্ঘটনায় ইমন হোসেন (৩০) নামের এক গার্মেন্ট ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় হুমায়ুন কবির (৪০) নামে আরো একজন আহত হয়েছেন।
রবিবার (২৯ মার্চ) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহরের বোসপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে।
তিনি কুমারখালী গার্মেন্টস অ্যান্ড বস্ত্রালয়ের স্বত্বাধিকারী ছিলেন। আহত হুমায়ুন কবির কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আবুল খায়েরের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে নিয়ে মুজিবনগর থেকে মেহেরপুর শহরের দিকে আসছিলেন ইমন ও হুমায়ুন কবির। পথে কোটপাড়া এলাকায় একটি গমবোঝাই ইজি বাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সড়কে গম ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। এ সময় দ্রুতগতিতে আসা ইটবোঝাই একটি ট্রাক্টর তাদের ওপর উঠে গেলে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। আহত হুমায়ুন কবির হাসপাতালে চিকিৎসাধীন।
মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- • ‘আমাকে নিয়ে ভয় পায় বলেই দেশে ফিরতে দিচ্ছে না': সাকিব
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
