রোহিঙ্গা ক্যাম্পে অভিযান, অস্ত্র-গোলাবারুদ ও সামরিক পোশাক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬, ২৩:২৩
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫-এর ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ সামরিক পোশাক, আগ্নেয়াস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় অভিযান টের পেয়ে কৌশলে পালিয়ে যায় চিহ্নিত দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে র্যাব-১৫-এর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ মার্চ রাত আনুমানিক ২টা ২০ মিনিটে উখিয়া থানাধীন বালুখালী ক্যাম্পে এ অভিযান চালানো হয়।
অভিযানে সৈকত হোসেন বুলু (৪০) নামের এক ব্যক্তির বসতঘর ঘিরে ফেলে র্যাবের আভিযানিক দল। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে দরজা খোলা রেখে পালিয়ে যায় সে।
পরে তার শয়নকক্ষের ছাদে বিশেষভাবে তৈরি মাচা থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটার গান, একটি বিদেশি পিস্তল, রাইফেলের চার রাউন্ড গুলি, চার রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তলের ম্যাগাজিন, ৮৫ জোড়া সামরিক পোশাকসদৃশ্য কম্বেট ইউনিফর্ম, ২১০টি কম্বেট টুপি, ৩০টি সামরিক হেলমেট, ১৫টি বান্ডুলিয়ার, ৪০ জোড়া হ্যান্ড গ্লাভস এবং ৯৮ জোড়া বিশেষ মোজা।
র্যাব জানায়, পলাতক দুর্বৃত্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধ দমনে র্যাবের অভিযান চলমান থাকবে।
আরও পড়ুন
- • ‘আমাকে নিয়ে ভয় পায় বলেই দেশে ফিরতে দিচ্ছে না': সাকিব
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
