মনোনয়ন নিলেন বেবী নাজনীন ও কনকচাঁপা
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ১৯:৩৪
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন চলছে হিসাব-নিকাশ, তখন সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন সংগীতাঙ্গনের দুই পরিচিত মুখ বেবী নাজনীন ও কনক চাঁপা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে নির্বাচনী দৌড়ে নাম লিখিয়েছেন তারা।
গতকাল (১০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কনক চাঁপা সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের জন্য ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে বেবী নাজনীন নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বেবী নাজনীন জানান, দীর্ঘ চার দশকের রাজনৈতিক সম্পৃক্ততা ও আনুগত্যের জায়গা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। নতুন প্রজন্মের জন্য কাজ করার আগ্রহের কথাও জানান তিনি। তার ভাষায়, “দলের সিদ্ধান্ত গত ৪০ বছর ধরে মেনে আসছি, ভবিষ্যতেও তাই করব। দেশ ও নতুন প্রজন্মের জন্য কিছু করতে চাই।”
অন্যদিকে কনক চাঁপা গণমাধ্যমে জানান, দলের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা বিবেচনায় নিয়ে মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। একইসঙ্গে দলের যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাও জানান এই শিল্পী।
আরও পড়ুন
- • ‘আমাকে নিয়ে ভয় পায় বলেই দেশে ফিরতে দিচ্ছে না': সাকিব
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
