‘গোড়া থেকে বুড়ো সবাই আর্জেন্টিনা’, খুদে ভক্তদের সঙ্গে কেয়া পায়েল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১৮:২১
ফুটবল বিশ্বে আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থকদের উন্মাদনা নতুন কিছু নয়। বাংলাদেশেও বড় কোনো টুর্নামেন্ট এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দলের সমর্থনে সরব হয়ে ওঠেন তারকারা। সেই তালিকায় এবার নাম লিখিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একদল খুদে আর্জেন্টিনা সমর্থকের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরা কয়েকজন শিশুর সঙ্গে দাঁড়িয়ে আছেন কেয়া পায়েল। সবার সঙ্গে হাত উঁচিয়ে প্রিয় দলের প্রতি সমর্থন জানাতেও দেখা যায় তাঁকে।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘গোড়া থেকে বুড়ো সবাই আর্জেন্টিনা!’
পোস্টটি প্রকাশের পর ভক্তদের নানা মন্তব্যে সরব হয়ে ওঠে মন্তব্যের ঘর। আর্জেন্টিনা সমর্থকেরা অভিনেত্রীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। অন্যদিকে ব্রাজিল সমর্থকেরাও মজার ছলে নিজেদের দলের পক্ষে মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবল নিয়ে তারকাদের এমন অংশগ্রহণ নতুন নয়। তবে খুদে সমর্থকদের সঙ্গে কেয়া পায়েলের এই ছবি আর্জেন্টিনা ভক্তদের মধ্যে আলাদা করে সাড়া ফেলেছে।
আরও পড়ুন
- • ৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ব্যবহারের নির্দেশনা
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
- • অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তনে আর্জেন্টিনার একাদশ
- • রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প!
- • ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানীসহ পুরো দেশ
- • চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা
- • রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইল বাংলাদেশ
- • সন্ধ্যা থেকে পাঁচ জেলায় মাঠে নামল বিজিবি
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
