জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম অপরিবর্তীত রেখেছে সরকার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ১৬:৩১
প্রান্তিক মানুষদের বিশেষ বিবেচনায় রেখে ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের বিদ্যুতের দাম অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শুক্রবার (১৭ জুলাই) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে ২০২৫-২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন এবং শিক্ষা প্রতিষ্ঠানে উচু-নিচু বেঞ্চ, ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব বলেন।
তিনি জানান, সাধারণত গ্রামে মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয় না। ফলে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠী যাতে কোনো কষ্টে না পড়ে, সরকার সবসময় সেই চেষ্টাই করছে।
বিদ্যুৎমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে চায়। যে কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ‘সরকারের লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদন করা। সোলারে বাড়তি কোনো জ্বালানি খরচের প্রয়োজন না থাকায়, এটি বাস্তবায়ন হলে জ্বালানি আমদানি হ্রাস পাবে এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।’
শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা-আপনারা সবাই পরীক্ষা দিয়ে পাস করে এসেছি, আজ পরীক্ষার হলে ঘাড় ঘুরাতে দেয় নাই এইটা একটা আন্দোলনের বিষয় হলো?
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • ‘আমাকে নিয়ে ভয় পায় বলেই দেশে ফিরতে দিচ্ছে না': সাকিব
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
