নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতালে ঢুকে গেল বাস, নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ২২:৫৮
নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাজধানীর বিমানবন্দর সড়ক ছেড়ে পাশের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ফটকের পাশের দেওয়ালে ধাক্কা দিয়েছে। এ সময় ফুটপাতে দাঁড়িয়ে থাকা দুজন পথচারী বাসে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশের ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
নাজমুল হক বলেন, মিরপুর থেকে উত্তরাগামী পরিস্থান পরিবহনের একটি বাস কালশী ফ্লাইওভার থেকে নামার পর নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে বাসটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ফটকের পাশে থাকা জেনারেটর কক্ষের দেওয়ালে ধাক্কা দেয়। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা রেডিসন ব্লু হোটেলের কর্মচারী রফিকুল ইসলাম নিহত হন। তিনি হোটেলটির ‘স্টোর কিপার’ হিসেবে কর্মরত ছিলেন। এই ঘটনায় আরও এক পথচারী আহত হয়েছেন।
পুলিশ কর্মকর্তা নাজমুল হক জানান, বাসটির চালক ও সহযোগীকে আটক করা হয়েছে। বাসটিও জব্দ করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • ‘আমাকে নিয়ে ভয় পায় বলেই দেশে ফিরতে দিচ্ছে না': সাকিব
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
