২৯ জুলাই ২০২৬, বুধবার, ০০:০০

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

ওয়াশিংটনকে পাশে পেল ঢাকা, অন্তর্বর্তী সরকারকে ফের সমর্থনের বার্তা যুক্তরাষ্ট্রের

ওয়াশিংটনকে পাশে পেল ঢাকা, অন্তর্বর্তী সরকারকে ফের সমর্থনের বার্তা যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ০৪:৫৩

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং আসন্ন নির্বাচন আয়োজনের প্রস্তুতির প্রতি নিজেদেরদৃঢ় সমর্থনপুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা . খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে এই সমর্থনের কথা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার। এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কৌশলগত সহযোগিতার চিত্র আরও স্পষ্ট হলো।

ওয়াশিংটনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে . খলিলুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক এম. আরিফুল ইসলাম। বৈঠকে অ্যালিসন হুকার প্রধান উপদেষ্টা অধ্যাপক . মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন জানান। এর পাশাপাশি আঞ্চলিক রাজনীতি, নিরাপত্তা এবং রোহিঙ্গা সমস্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় স্থান পায়। হুকার রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের মানবিক প্রচেষ্টার প্রতিও যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।

বৈঠকে . খলিলুর রহমান সম্প্রতি রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের ঘোষিত ৬০ মিলিয়ন ডলার সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করেন।

দিনব্যাপী ব্যস্ততার অংশ হিসেবে . রহমান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিক এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হারাপের সঙ্গেও পৃথক বৈঠকে মিলিত হন। এসব বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়াও, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে সম্প্রতি শেষ হওয়া শুল্ক আলোচনার অগ্রগতি পর্যালোচনা করা হয়। . রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের অঙ্গীকারের কথা তুলে ধরেন এবং শুল্ক ব্যবধান কমে আসায় অতিরিক্ত শুল্ক হ্রাসের বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ জানান। জবাবে ব্রেন্ডান লিঞ্চ আশ্বাস দেন যে, বাণিজ্য চুক্তির সফল বাস্তবায়ন এবং ঘাটতি হ্রাসের অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হবে।

আরও পড়ুন