রোম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৫, ১২:২১
আগামী রোববার (১২ অক্টোবর) ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে অংশ নিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৮ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, "প্রধান উপদেষ্টা শুধু সম্মেলনে অংশগ্রহণই করবেন না, বরং সেখানে উচ্চ পর্যায়ের বিভিন্ন আন্তর্জাতিক নেতার সঙ্গে বৈঠকও করবেন।"
সংবাদ সম্মেলনে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি প্রসঙ্গে শফিকুল আলম বলেন, "নতুন বাংলাদেশ গড়তে হলে দাসত্ব মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। স্বনির্ভরতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এখনো অনেক ক্ষেত্রে আমরা পরনির্ভরশীল, যা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।"
এছাড়াও ভিসা জটিলতা নিয়ে আলোচনা করে তিনি বলেন, “বর্তমানে যেসব আন্তর্জাতিক অংশীদারিত্ব বা কর্মসূচিতে অংশ নিতে বাধা সৃষ্টি হচ্ছে, সেগুলো দূর করতে পররাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে। আশা করা যাচ্ছে দ্রুত সমাধান আসবে।”
শিক্ষাব্যবস্থা নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রেস সচিব বলেন, “দেশে বর্তমানে অতিরিক্ত পরিমাণে বিবিএ গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে, যা চাকরির বাজারে ভারসাম্যহীনতা তৈরি করছে। তাই ভবিষ্যতের চাহিদা মেটাতে সায়েন্স ও টেকনোলজি ভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।”
তিনি আরও জানান, দেশের ৯টি রেজিম কোম্পানি খুব শিগগিরই অবসায়নের আওতায় আনতে যাচ্ছে সরকার, যা প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
