ইসরাইল থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছালেন শহিদুল
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫, ১৪:৪৯
আন্তর্জাতিক মানবাধিকারকর্মী, লেখক ও খ্যাতনামা আলোকচিত্রী ড. শহিদুল আলম ইসরাইলি কারাবন্দি দশা থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন। তিনি ফ্রিডম ফ্লোটিলা ‘কনশানস’ জাহাজে করে গাজার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, কিন্তু ৮ অক্টোবর ইসরাইলি বাহিনী জাহাজটি আটক করে এবং শহিদুল আলমসহ অন্যান্য যাত্রীদের অপহরণ করে।
জানা গেছে, তাকে নিয়ে যাওয়া হয় ইসরাইলের দক্ষিণাঞ্চলের নেগেভ মরুভূমিতে অবস্থিত berখ্যাত কেৎজিয়েত কারাগারে, যা মূলত ফিলিস্তিনি বন্দীদের জন্য নির্মিত এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যাপক সমালোচিত।
আজ (১০ অক্টোবর) ইসরাইল থেকে টার্কিশ এয়ারলাইন্সের TK6921 ফ্লাইটে করে তিনি তুরস্কে পৌঁছান। ইস্তাম্বুলে তাকে স্বাগত জানান বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।
এই মুক্তির জন্য কূটনৈতিকভাবে সহায়তা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ড. শহিদুল আলমের পক্ষ থেকে এবং ড. মুহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা এ বিষয়ে এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত, ৮ অক্টোবর ফ্লোটিলায় থাকা সকল সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও মানবাধিকার কর্মীদের জোরপূর্বক ইসরাইলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শহিদুল আলমকে পাঠানো হয় কেৎজিয়েত কারাগারে, যেখানে বন্দীদের ওপর নিপীড়নের অভিযোগ রয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
ড. শহিদুল আলম এখন নিরাপদে তুরস্কে অবস্থান করছেন। খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন বলে তার পরিবার ও ঘনিষ্ঠজনেরা আশা করছেন।
আরও পড়ুন
- • ‘আমাকে নিয়ে ভয় পায় বলেই দেশে ফিরতে দিচ্ছে না': সাকিব
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
