দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, আরও ১২৫ জনকে জড়ো করেছে বিএসএফ: বিজিবি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ১৫:৫৭
চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে ১১ নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ রোববার ভোর চারটার দিকে সীমান্তের ৭৭ এস-২ পিলারের পাশ দিয়ে এ ঘটনা ঘটে। পরে বিএসএফ ওই ব্যক্তিদের সীমান্তের অন্য একটি এলাকায় সরিয়ে নেয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএসএফ ১১ জন বাংলাভাষী নারী-পুরুষকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালায়। বিজিবির সদস্যরা তা প্রতিহত করলে বিএসএফ তাদের সেখান থেকে সরিয়ে নেয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সর্বশেষ ওই ১১ জনকে দর্শনা-জয়নগর সীমান্ত এলাকা থেকে বারাদী-সুলতানপুর সীমান্তের বিপরীত দিকে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে বিজিবি নিজস্ব সূত্রে জানতে পেরেছে, আরও ১২৫ জনকে সীমান্তের ওপারে জড়ো করা হয়েছে। তাঁদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে, আরও ১২৫ জনকে সীমান্ত এলাকায় জড়ো করা হয়েছে। তাঁদের পুশইনের চেষ্টা হতে পারে। এ কারণে সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’
সাম্প্রতিক সময়ে দর্শনা সীমান্তে বিএসএফের এটিই প্রথম পুশইনের চেষ্টা। এর আগে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় একই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে ৬ বিজিবির আওতাধীন এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন
- • ভারতে বসে আবেদন, কেন্দ্র মিলল সংযুক্ত আরব আমিরাতে!
- • যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না: রাষ্ট্রদূত
- • নিয়ন্ত্রণের বাইরে হাম? ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু
- • হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
- • উত্তাল ঢেউ কিংবা অভাব কোনো কিছুই থামাতে পারেনি তাসলিমার বৈঠা হাতে সংগ্রামী জীবন
- • বস্ত্র ও পাট অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- • ইরান সফরে একাধিক বৈঠকে অংশ নেবেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
- • প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭টি চুক্তির সম্ভাবনা, আলোচনায় থাকবে তিস্তা প্রকল্প: পররাষ্ট্র সচিব
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
