ইরান সফরে একাধিক বৈঠকে অংশ নেবেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ১৬:০০
ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। শনিবার (২০ জুন) স্থানীয় সময় সকালে তাকে বহনকারী বিমান মাশহাদে অবতরণ করে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে বসবেন মহসিন নকভি। ইরানের বার্তা সংস্থা আইএসএনএকে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
তিনি জানান, পূর্বনির্ধারিত এই সফর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান আলোচনাকে ঘিরে পাকিস্তানের কূটনৈতিক তৎপরতার অংশ।
কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, বৈঠকে ইরান-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হতে পারে।
সফরকালে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আরও কয়েকটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।
আরও পড়ুন
- • উত্তাল ঢেউ কিংবা অভাব কোনো কিছুই থামাতে পারেনি তাসলিমার বৈঠা হাতে সংগ্রামী জীবন
- • বস্ত্র ও পাট অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- • ইরান সফরে একাধিক বৈঠকে অংশ নেবেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
- • প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭টি চুক্তির সম্ভাবনা, আলোচনায় থাকবে তিস্তা প্রকল্প: পররাষ্ট্র সচিব
- • বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু চীনের, মহাবিপদে ভারত
- • মুন্সীগঞ্জ সফরে উন্নয়ন প্রকল্প ঘুরে দেখলেন স্থানীয় সরকার মন্ত্রী
- • আজ আন্তর্জাতিক শরণার্থী দিবস
- • কারওয়ান বাজারে সাময়িক বিঘ্নের পর পুনরায় চালু এআই ক্যামেরা
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
