২০ জুন ২০২৬, শনিবার, ১৯:৩২

শিরোনাম
যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না: রাষ্ট্রদূত নিয়ন্ত্রণের বাইরে হাম? ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭টি চুক্তির সম্ভাবনা, আলোচনায় থাকবে তিস্তা প্রকল্প: পররাষ্ট্র সচিব আজ আন্তর্জাতিক শরণার্থী দিবস দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়ালো বাংলাদেশের নারী উন্নয়নে অগ্রগতির প্রশংসা ইউএন উইমেনের শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

সোমবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

সোমবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:২১

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় জরুরি গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) ৫ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

আজ রবিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, পশ্চিম যাত্রাবাড়ীর শহীদ ফারুখ সড়ক এবং রমজান ভাইয়ের গলি (নিজআর্ট) এলাকায় বিদ্যমান গ্যাস সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে পাইপলাইন প্রতিস্থাপনের কাজ চলবে। এর ফলে আগামীকাল সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকার সব শ্রেণির গ্রাহকপ্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

সাময়িক এই অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। মেরামত কাজ শেষ হওয়ার পর দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন