২৯ জুলাই ২০২৬, বুধবার, ০০:৪৯

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

জুলাই আন্দোলনের ৫৯ মামলায় প্রকৃত দোষীদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হবে: ডিবি

জুলাই আন্দোলনের ৫৯ মামলায় প্রকৃত দোষীদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হবে: ডিবি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ১৬:২৯

জুলাই আন্দোলন সংশ্লিষ্ট ৫৯টি মামলায় নিরপেক্ষ তদন্ত শেষে শুধুমাত্র প্রকৃত দোষীদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, বর্তমানে ডিবির তদন্তাধীন ৫৯টি মামলার প্রতিটিতে বিপুল সংখ্যক আসামি রয়েছে। তাদের অবস্থান, ঘটনার সময়কার ভূমিকা এবং ফরেনসিক তথ্য-প্রমাণ যাচাই করে ধাপে ধাপে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি জানান, জুলাই আন্দোলনসংক্রান্ত প্রায় ৪০ জিবি তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। তদন্তে কোনো তাড়াহুড়া না করে আইনের মধ্যে থেকে নির্ভুল তদন্ত নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তির সুপারিশসহ প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।

এক প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, ডিএমপি ও পুলিশ সদরদপ্তরে পৃথক মনিটরিং সেলের মাধ্যমে এসব মামলার অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। কেউ যদি ভিন্ন উদ্দেশ্যে মামলা করে থাকেন, তাহলে পুলিশ তাতে কোনোভাবেই সায় দেবে না।

তিনি বলেন, ‘আমি নিশ্চয়তা দিচ্ছি, মামলাগুলো সঠিকভাবে তদন্ত করে শুধুমাত্র প্রকৃত দোষী ব্যক্তিদের বিরুদ্ধেই চার্জশিট দেওয়া হবে।’

তদন্তে চ্যালেঞ্জের বিষয়ে তিনি বলেন, বিপুল পরিমাণ ডিজিটাল তথ্য বিশ্লেষণ, অনেক আসামির পরিচয় ও অবস্থান শনাক্ত করা এবং একাধিক মামলায় ভিন্ন ভিন্ন আসামির তথ্য যাচাইয়ের কারণে তদন্তে সময় লাগছে। তবে প্রতিটি ঘটনায় সঠিক তথ্য-প্রমাণ আদালতের সামনে উপস্থাপনে ডিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

আরও পড়ুন