২২ জুন ২০২৬, সোমবার, ১৮:৫৬

শিরোনাম
ঢাকায় রাসায়নিক অস্ত্র কনভেনশন বিষয়ক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন বিনিয়োগ বাড়াতে ব্যবসা শুরুর বাধা দূর করা হবে: বাণিজ্যমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ২৩ জুন ঘিরে ঢাকাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা, মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ

ভোলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত যুবক

ভোলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত যুবক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৬, ১৯:১২

ভোলার লালমোহন উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মো. মহিম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার কবিরাজ বাড়ির মো. আলীর ছেলে। 

শুক্রবার (৬ মার্চ) সকালে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের পাটোয়ারিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মহিম লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের মাদরাসা বাজার এলাকায় তার স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ধলিগৌরনগর ইউনিয়নের পাটোয়ারির হাট এলাকায় পৌঁছলে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মাথায় গুরুতর আঘাত পান যুবক মহিম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন