২২ জুন ২০২৬, সোমবার, ১১:২৮

শিরোনাম
২৩ জুন ঘিরে ঢাকাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা, মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক শুরু, শ্রমবাজার ও বিনিয়োগে জোর অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের

আলোচিত জয় হত্যা মামলার আসামি বেকু হাসান গ্রেপ্তার

আলোচিত জয় হত্যা মামলার আসামি বেকু হাসান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ২০:১০

মুন্সীগঞ্জের গজারিয়ায় চাঞ্চল্যকর জহিরুল ইসলাম জয় (২৬) হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসানকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। 

শনিবার (২৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নানাখী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার নাঈম উল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে বেকু হাসানকে গ্রেপ্তার করা হয়। তিনি গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামের বাসিন্দা।

মামলা ও স্থানীয় সূত্র জানায়, গত বছরের ২৬ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে চৌদ্দকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পূর্ববিরোধের জেরে বেকু হাসানের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে জয়কে কুপিয়ে পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত জয়ের বোন বাদী হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা করেন।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে নজরদারি বাড়ানো হয়। গ্রেপ্তারের পর বেকু হাসানকে গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন