২১ জুন ২০২৬, রবিবার, ১৭:১৭

শিরোনাম
দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬, ২০:০৪

মালয়েশিয়া সফর শেষে বুধবার (২২ এপ্রিল) দেশে ফিরেছেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘দ্য ডিফেন্স সার্ভিসেস এশিয়া (ডিএসএ) ও ন্যাশনাল সিকিউরিটি এশিয়া (ন্যাটশেক)-২০২৬’ প্রদর্শনীতে অংশ নেন। সেখানে তিনি বিভিন্ন দেশের আধুনিক প্রতিরক্ষাব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি, নিরাপত্তা ও যুদ্ধ সরঞ্জামাদি পরিদর্শন করেন।

পাশাপাশি সেনাপ্রধান ‘এশিয়ান সিকিউরিটি অ্যাট দ্য ইমার্জিং টেকনোলজিস’—এই মূল বিষয়কে আলোকপাত করে আয়োজিত অষ্টম পুত্রজায়া ফোরামে অংশ নেন। সফরকালে তিনি মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং প্রতিরক্ষাসংক্রান্ত বিষয়, যৌথ উদ্যোগ গ্রহণ, যৌথ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা বিনিময়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান ১৯ এপ্রিল সরকারি সফরে মালয়েশিয়ায় গিয়েছিলেন।

আরও পড়ুন