যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর যুদ্ধে ইরানকেই বিজয়ী মনে করেন ৯২% ইসরায়েলি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ১৫:৫৫
ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ এবং পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতাকে ইতিবাচকভাবে দেখছেন না অধিকাংশ ইসরায়েলি। নতুন এক জরিপে দেখা গেছে, ৯২ দশমিক ১ শতাংশ ইসরায়েলি মনে করেন, এই সংঘাতে ইসরায়েলের তুলনায় ইরানই বেশি লাভবান হয়েছে।
হিব্রু ইউনিভার্সিটির সহযোগিতায় পরিচালিত জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ৮২ দশমিক ৯ শতাংশের মত, এই সামরিক অভিযান দীর্ঘমেয়াদে ইসরায়েলের নিরাপত্তাকে আরও দুর্বল করেছে। একই সঙ্গে ৮৬ শতাংশ উত্তরদাতা যুদ্ধের ফলাফল নিয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী দাবি করেছেন, এ যুদ্ধে দেশটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং একটি ‘অস্তিত্বগত হুমকি’ দূর করতে সক্ষম হয়েছে। তবে জরিপে অংশ নেওয়া ৭২ দশমিক ৫ শতাংশ মানুষ তাঁর এই মূল্যায়নের সঙ্গে একমত নন। অন্যদিকে ৮৭ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, ইসরায়েল হয় যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে, নয়তো কেবল আংশিক সাফল্য পেয়েছে।
জরিপে নেতানিয়াহুর নেতৃত্ব নিয়েও অসন্তোষের চিত্র উঠে এসেছে। ৫৬ দশমিক ৪ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, সামরিক অভিযান পরিচালনায় তিনি দুর্বল ভূমিকা পালন করেছেন অথবা পুরোপুরি ব্যর্থ হয়েছেন।
তবে সব বিষয়ে জনমত এক নয়। জরিপে দেখা গেছে, ৪৮ দশমিক ২ শতাংশ ইসরায়েলি হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পক্ষে মত দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সঙ্গে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকলেও তাঁরা এ ধরনের পদক্ষেপকে সমর্থন করছেন।
গত ১৭ থেকে ২০ জুনের মধ্যে পরিচালিত জরিপে ১৭ বছর বা তার বেশি বয়সী ৩ হাজার ৬৪৪ জন ইসরায়েলির মতামত নেওয়া হয়। জরিপটি পরিচালনা করে আগাম ইনস্টিটিউট, হিব্রু ইউনিভার্সিটির সহযোগিতায়।
আরও পড়ুন
- • টি–টোয়েন্টিতে বাংলাদেশের হতাশা, অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ
- • দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের
- • চলতি সপ্তাহেই ৪৭তম বিসিএসের ফল প্রকাশ হওয়ার সম্বাবনা
- • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
- • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর যুদ্ধে ইরানকেই বিজয়ী মনে করেন ৯২% ইসরায়েলি
- • সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
