যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু, আগেই মারা যান বাবা
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ২০:০৭
রাজধানীর যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছে আরও এক শিশু। সোমবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নয় বছরের তানভীর মারা যায়। এর আগে একই ঘটনায় ২৪ সেপ্টেম্বর মারা যান তার বাবা তুহিন হোসেন।
হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তানভীরের শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল। ৯ দিন ধরে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
এ ঘটনায় তানভীরের মা ইভা ও ছোট ভাই তাওহীদ এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইভার শরীরের ৮ শতাংশ এবং তাওহীদের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।
গত ২০ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি বহুতল ভবনের সপ্তম তলায় ঘুমন্ত অবস্থায় এসি বিস্ফোরণে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুনে দগ্ধ হন পরিবারের চার সদস্য। পরে আশপাশের ভাড়াটিয়ারা আগুন নিয়ন্ত্রণে এনে তাদের হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন
- • দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন
- • বিনিয়োগ বাড়াতে ব্যবসা শুরুর বাধা দূর করা হবে: বাণিজ্যমন্ত্রী
- • পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
- • ইরানের তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় ছাড়
- • বিদেশিদের জন্য জাপানের ভিসা ফি পাঁচ গুণ বৃদ্ধি, কার্যকর ১ জুলাই থেকে
- • আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
- • শিকাগোতে তিন দিনে ২৪টি গুলির ঘটনা, নিহত ৭ ও আহত ৩৮
- • রাজধানীতে কাল বিক্ষোভ সমাবেশের ডাক দিল ১১ দলীয় জোট
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
