২১ জুন ২০২৬, রবিবার, ১৬:৪৮

শিরোনাম
মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সালমান শাহ হত্যা মামলার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন

পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৫, ১৩:২২

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে হারিয়েছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। পরের ম্যাচেই অবশ্য সমতা ফিরিয়েছিল টাইগ্রেসরা। এবার তৃতীয় ম্যাচে এসেও জয় তুলে নিল বাংলাদেশের মেয়েরা। নিয়ন্ত্রিত বোলিংয়ে সফরকারীদের এদিন ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।

এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগ্রেসরা। টস জিতে আগে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারিয়ে বসে পাকিস্তান। মাত্র ২৪ রানে ৩ উইকেট এবং ৩১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে। 

৮৭ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। দলীয় ৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছিল স্বাগতিকরা। 

পরে তৃতীয় উইকেট জুটিতে জান্নাত ইমান্তা ও সাদিয়া ইসলাম জুটি গড়েন। সাদিয়া ২৮ বলে ৩৫ রান করে ফিরলেও ইমান্তা ২৫ বলে ৩০ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৩৯ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আরও পড়ুন