ফিফা বিশ্বকাপ ২০২৬: ফাইনালের টিকিট সর্বোচ্চ ৮ লাখ টাকা
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ২১:০২
আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ২০২৬-এর টিকিটের দাম প্রকাশ করেছে ফিফা। প্রথমবারের মতো দর্শক চাহিদার ভিত্তিতে নির্ধারিত হবে টিকিটের মূল্য।
ফিফার ঘোষণায় বলা হয়েছে, গ্রুপপর্বের ম্যাচে টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ৭ হাজার ২০০ টাকা (৬০ ডলার)।
অন্যদিকে ফাইনালের টিকিটের সর্বোচ্চ মূল্য হতে পারে প্রায় ৮ লাখ ৭ হাজার টাকা (৬,৭৩০ ডলার)। ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা হেইমো শিরগি জানিয়েছেন, যারা হোস্ট শহরে আছেন বা জানেন তাদের দল কোথায় খেলবে, তাদের দ্রুত টিকিট কিনে নেওয়া উচিত, কারণ দাম বাড়তে বা কমতে পারে।
তুলনামূলকভাবে দেখা যায়, ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে টিকিটের দাম ছিল ২৫ থেকে ৪৭৫ ডলার এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপে তা ছিল ৬৯ থেকে ১,৬০৭ ডলার। ফলে এবারের বিশ্বকাপে খরচ আরও বেড়েছে।
২০২৬ বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন এবং চলবে ১৯ জুলাই পর্যন্ত। মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর ৩টি এবং কানাডার ২টি ভেন্যুতে। এবারে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে আসরে।
প্রথম ধাপে শুধুমাত্র ভিসা কার্ডধারীরা ৩ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত টিকিটের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত ভক্তদের জানানো হবে ২৯ সেপ্টেম্বর থেকে, আর ১ অক্টোবর থেকে শুরু হবে টিকিট বিক্রি। একজন সর্বোচ্চ ৪০টি টিকিট কিনতে পারবেন, তবে এক ম্যাচে ৪টির বেশি নয়।
এদিকে ভিআইপি আতিথেয়তা প্যাকেজের টিকিট মে মাস থেকেই বিক্রি হচ্ছে। ফাইনালসহ আটটি ম্যাচের জন্য এসব টিকিটের দাম ৪ লাখ ২০ হাজার টাকা (৩,৫০০ ডলার) থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৮৮ লাখ টাকা (৭৩,২০০ ডলার) পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা সরাসরি খেলবে এবারের বিশ্বকাপে। ইতিমধ্যে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও শক্তিশালী ব্রাজিলসহ ১৩টি দল নিশ্চিত করেছে তাদের জায়গা।
আরও পড়ুন
- • ‘আমাকে নিয়ে ভয় পায় বলেই দেশে ফিরতে দিচ্ছে না': সাকিব
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
