২৯ জুলাই ২০২৬, বুধবার, ০০:৫৩

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনের সংবর্ধনা

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনের সংবর্ধনা

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৩৩

২০২৫ সালের আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলকে সংবর্ধনা জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর ইন্ডিয়া হাউসে আয়োজিত এই অনুষ্ঠানে হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার স্ত্রী মনু ভার্মা নারী ক্রিকেটারদের সম্মাননা জানান।

স্বাগত বক্তব্যে হাইকমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর বন্ধনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ক্রিকেট। নারী ক্রিকেটের প্রসার ও পারফরম্যান্স দুই দেশকেই গর্বিত করেছে।

তিনি নারী ক্রিকেট দলকে নারীর ক্ষমতায়নের প্রতীক হিসেবে অভিহিত করে বলেন, এই দল দেশের মেয়েশিশুদের অনুপ্রাণিত করবে তাদের স্বপ্নপূরণে। একইসঙ্গে তিনি নারী ক্রিকেটের আরও সাফল্য ও আন্তর্জাতিক অঙ্গনে উচ্চতায় পৌঁছার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান নাজমুল আবেদীন ও সাথিরা জাকির জেসি, যিনি আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন