২৯ জুলাই ২০২৬, বুধবার, ০০:৫২

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

বিসিবি নির্বাচন: মনোনয়ন কিনলেন তামিম ইকবাল

বিসিবি নির্বাচন: মনোনয়ন কিনলেন তামিম ইকবাল

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৯

বিসিবি নির্বাচনের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন তামিম ইকবাল। পরিচালক পদে প্রার্থী হওয়ার জন্য শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছেন তামিম।

মনোনয়ন নেয়ার জন্য অবশ্য সরাসরি উপস্থিত ছিলেন না তামিম। তার পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন রায়েরবাজার এ্যাথলেটিক ক্লাবের মনোনীত কাউন্সিলর মিনহাজ উদ্দীন খান।

গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন।

ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন এই ক্যাটাগরিতে থাকা ৭৬ জন কাউন্সিলরের ভোটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন। এছাড়া এনএসসি থেকে মনোনীত হবেন দুজন পরিচালক।

শনিবার সকাল থেকে শুরু হয় বিসিবি নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ। বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই ফর্ম বিতরণ। শুরুতে ২৬ ও ২৭ সেপ্টেম্বর দুই দিন মনোনয়ন ফর্ম কেনার সুযোগ থাকলেও ভোটার তালিকা চূড়ান্ত করতে দেরি হওয়ায় মনোনয়ন ফর্ম সংগ্রহের সময় ধার্য করা হয় ২৭ সেপ্টেম্বর একদিনই।

আরও পড়ুন