২৯ জুলাই ২০২৬, বুধবার, ০০:৫৩

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার দরজা বন্ধ, জানালেন ক্রীড়া উপদেষ্টা

সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার দরজা বন্ধ, জানালেন ক্রীড়া উপদেষ্টা

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৫

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল তারকা সাকিব আল হাসানকে আর জাতীয় দলে দেখা যাবে না — এমনটাই সাফ জানিয়ে দিলেন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া।

সোমবার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে ক্রীড়া উপদেষ্টা বলেন, “সাকিবকে বাংলাদেশের পতাকা বহনের সুযোগ দেওয়া সম্ভব নয়। বাংলাদেশের জার্সির মর্যাদা রক্ষায় আমি বোর্ডকে স্পষ্টভাবে জানিয়ে দেব— সাকিব আর জাতীয় দলে ফিরতে পারবে না।”

সম্প্রতি সাকিব আল হাসানের কয়েকটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক শুরু হয়। বিশেষ করে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

এর আগেও তিনি ১৫ আগস্ট জাতির পিতার মৃত্যুবার্ষিকীতে পোস্ট করেন, যদিও তার কিছুদিন আগেই ছাত্র-জনতার গণআন্দোলনে নিহতদের স্মরণ করে অন্যরকম অবস্থান নিয়েছিলেন। সাকিবের এই অবস্থান বদলের ঘটনায় সমালোচনার ঝড় ওঠে।

এই পরিস্থিতিতে ক্রীড়া উপদেষ্টা তার ফেসবুক পোস্টে লিখেন, “একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। ইন্ড অব দ্য ডিসকাশন।”

এর জবাবে রোববার রাতে সাকিব লেখেন, “যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করলেন, তাঁর জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না!”

সাকিবের এই পোস্ট অনেকের মতে আবেগপ্রবণ ও সহানুভূতি কুড়ানোর চেষ্টা হলেও, ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে কোনো সুযোগ-সংকেত পাওয়া যায়নি।

আসিফ মাহমুদ অভিযোগ করেন, “তিনি বারবার বলেছেন রাজনীতির সঙ্গে জড়িত নন। কিন্তু বাস্তবতা হচ্ছে, তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আমরা সেটার প্রমাণ পেয়েছি।”

সাবেক সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময় ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের সময় বিদেশে পরিবারসহ অবকাশ যাপন করায় সাকিবের ওপর ক্ষোভ তৈরি হয় জনমানুষের মধ্যে।

এই সিদ্ধান্তের মাধ্যমে সাকিব আল হাসান অধ্যায়ের অঘোষিত সমাপ্তি ঘটলো বলেই মনে করছেন বিশ্লেষকরা। যদিও আনুষ্ঠানিকভাবে তিনি অবসরের ঘোষণা দেননি, বাস্তবতার মুখে তার ফেরার সম্ভাবনা প্রায় শূন্য।

আরও পড়ুন