ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ক্ষয়ক্ষতির পাল্লা ভারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ১৮:৩৯
ইরান যুদ্ধে মার্কিন বিমান বাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। আজ রবিবার (৫ এপ্রিল) নতুন করে এই তালিকায় যুক্ত হয়েছে আরও দুটি মার্কিন সামরিক বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ইরানি সামরিক সূত্রের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন মুখপাত্র জানিয়েছেন, আজ রবিবার দক্ষিণ ইস্পাহানে মার্কিন উদ্ধার অভিযান চলাকালীন ইরানি বাহিনীর হামলায় দুটি সি-১৩০ সামরিক বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সক্ষমতা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এর আগে গত শুক্রবার (৩ এপ্রিল) আলাদা দুটি ঘটনায় মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ এবং একটি এ-১০ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। গতকাল শনিবার (৪ এপ্রিল) সিএনএন-এর প্রতিবেদনে একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছিল যে, ইরান যুদ্ধে ধ্বংস হওয়া মার্কিন মানববাহী বিমানের সংখ্যা সাতে দাঁড়িয়েছে। তবে আজকের চারটি বিমান ও হেলিকপ্টার ধ্বংসের পর এই সংখ্যা আরও বৃদ্ধি পেল। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি পেন্টাগন।
আরও পড়ুন
- • চলতি সপ্তাহেই ৪৭তম বিসিএসের ফল প্রকাশ হওয়ার সম্বাবনা
- • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
- • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর যুদ্ধে ইরানকেই বিজয়ী মনে করেন ৯২% ইসরায়েলি
- • সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
- • ১ লাখ স্বাস্থ্যকর্মী, ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- • অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি পুলিশ
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
