১৩ জুন ২০২৬, শনিবার, ০৮:০৯

শিরোনাম
আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৩ কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান শিল্পায়নের সম্ভাবনা নিয়ে শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: মির্জা ফখরুল ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: প্রতিমন্ত্রী ‘সবার জন্য বাজেট’ সীমিত সম্পদের মধ্যেই অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক, এবার হলো না যৌথ সংবাদ সম্মেলন বাজেট ঘোষণার পরও নিত্যপণ্যের দামে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি

এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করবে সরকার

এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার  ল্যাব স্থাপন করবে সরকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ১৭:৪৫

সারাদেশে আরও ১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী ফকির মাহবুব আনাম। আজ মঙ্গলবার (৯ জুন) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ প্রশ্ন করেন— উপকূলীয় দ্বীপ হাতিয়া অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষা বিস্তারের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কম্পিউটার ল্যাব স্থাপনের ব্যাপারে সরকারের পরিকল্পনা কী?

সংসদ সদস্যের প্রশ্নের জবাবে আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন 'শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়)'-এর আওতায় এ পর্যন্ত নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় মোট ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, এই প্রকল্পের পরিধি বাড়িয়ে সারাদেশে আরও ১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করার জন্য বর্তমানে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে। এই সংশোধিত ডিপিপি চূড়ান্তভাবে অনুমোদিত হলে আগামী অর্থ-বছরে হাতিয়া সংসদীয় আসনের যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।

আরও পড়ুন