২৯ জুলাই ২০২৬, বুধবার, ০০:৪৭

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

খুলনায় গণধর্ষণ মামলা, পলাতক আসামি গ্রেপ্তার

খুলনায় গণধর্ষণ মামলা, পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬, ০১:২৫

খুলনায় আলোচিত গণধর্ষণ মামলার পলাতক আসামি তাওহিদুল ইসলাম সায়মনকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার (১২ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি অভিযানিক দল নগরীর করিমনগর এলাকায় অভিযান চালায়। এ সময় রওশন আরা ক্লিনিকের পাশ থেকে তাওহিদুল ইসলাম সায়মনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ৮ মার্চ খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার মোল্লা বাড়ির মোড় এলাকায় একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চতুর্থ তলার চিলেকোঠায় সংঘটিত গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারে তাওহিদুল ইসলাম সায়মনের নাম ৩ নম্বর আসামি হিসেবে উল্লেখ ছিল। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম বলেন, ‘অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িত আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।’

আরও পড়ুন