২৯ জুলাই ২০২৬, বুধবার, ০০:৪৮

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

গভীর নিম্নচাপের প্রভাবে আজ থেকে বাড়তে পারে বৃষ্টি

গভীর নিম্নচাপের প্রভাবে আজ থেকে বাড়তে পারে বৃষ্টি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১৮:১৪

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলের কাছে অবস্থান করছে। এর প্রভাবে আজ সোমবার থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর নিম্নচাপটি আজ সন্ধ্যার দিকে ভারতের পশ্চিমবঙ্গ–ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত এবং অভ্যন্তরীণ নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, গভীর নিম্নচাপটি ভারতের উপকূলের দিকে অগ্রসর হওয়ায় বাংলাদেশে এর বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা কম। তবে এর কারণে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ থেকেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও অতি ভারী বৃষ্টির আশঙ্কা কম।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা বাড়তে পারে এবং এই পরিস্থিতি বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন