২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৫

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

হাইকমিশনের অনুরোধে ভারতীয় অন্তঃসত্ত্বাকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

হাইকমিশনের অনুরোধে ভারতীয় অন্তঃসত্ত্বাকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

প্রকাশিত: ০৫ ডিসেম্বর, ২০২৫, ১৯:৩১

হাইকমিশনের অনুরোধে ভারতীয় অন্তঃসত্ত্বাকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

ভারতীয় হাইকমিশনের অনুরোধের প্রেক্ষিতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় নিবিড় কূটনৈতিক যোগাযোগ স্থাপনের মাধ্যমে, পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

শুক্রবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপি (ইন্টিগ্রেটেড চেক পোস্ট) আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে সোনালী খাতুন তার বছর বয়সী সন্তান মো. সাব্বির শেখকে সুস্থ এবং নিরাপদ অবস্থায় বিএসএফের হাতে হস্তান্তর করা হয়।

সময় উপস্থিত ছিলেন- মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, বিএসএফের এই অমানবিক পুশইন কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড এবং দ্বিপাক্ষিক সীমান্ত ব্যবস্থাপনা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। ফলে সীমান্ত এলাকায় মানবিক সংকট সৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, বিএসএফের অমানবিক পুশইন আচরণের বিপরীতে, বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজিবি মানবিক মূল্যবোধ, আন্তর্জাতিক আইন প্রতিবেশীসুলভ সম্পর্কের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ, নিরাপদ এবং মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করেছে। বিশেষত অন্তঃসত্ত্বা নারী এবং শিশুর প্রতি সুরক্ষা এবং চিকিৎসাগত ঝুঁকি বিবেচনা করে বিজিবির এই কার্যক্রম একটি ন্যায়, মানবতা দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

আরও পড়ুন