স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ২১:১৪
মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর আনা নির্যাতনের অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত ষড়যন্ত্র’ বলে দাবি করেছে আশিয়ান গ্রুপ। প্রতিষ্ঠানটির ভাষ্য, দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ন করা এবং অর্থ আদায়ের উদ্দেশ্যেই তাদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে।
আশিয়ান গ্রুপের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, একটি বিজ্ঞাপনী চুক্তির কথা বলে স্নিগ্ধা চৌধুরী পূর্বপরিকল্পিতভাবে অফিসে প্রবেশ করেন। সেখানে ভুয়া ও আইনি ঝুঁকিপূর্ণ কিছু নথিতে স্বাক্ষর করানোর চেষ্টা করা হয়। চেয়ারম্যান সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানালে তিনি জোর করে ভেতরে প্রবেশের চেষ্টা করেন এবং নিরাপত্তাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে বলে দাবি করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, পরবর্তীতে চেয়ারম্যানকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার হুমকি দিয়ে চাপ সৃষ্টি করা হলেও তিনি কোনো ধরনের আপস না করায় ‘মিথ্যা নির্যাতনের গল্প’ তৈরি করা হয়েছে।
আশিয়ান গ্রুপের দাবি, সংবাদ সম্মেলনে নির্যাতনের যে বর্ণনা দেওয়া হয়েছে, তা চিকিৎসাবিজ্ঞান ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের মতে, অভিযোগে যেভাবে শারীরিক নির্যাতনের কথা বলা হয়েছে, তা সত্য হলে গুরুতর শারীরিক আঘাতের স্পষ্ট প্রমাণ থাকার কথা। এছাড়া ভবন থেকে লাফিয়ে পালানোর বর্ণনাকেও ‘অবাস্তব’ বলে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, ঘটনাস্থল আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল ভবনটি সিসিটিভি ও নিরাপত্তা ব্যবস্থার আওতায় রয়েছে। ফলে পুরো ঘটনার ভিডিওচিত্র, সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান, কল রেকর্ড ও অন্যান্য ডিজিটাল তথ্য পর্যালোচনা করলেই প্রকৃত ঘটনা উদঘাটন সম্ভব হবে।
স্নিগ্ধা চৌধুরীর বক্তব্যে একাধিক অসঙ্গতি রয়েছে বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি। তাদের ভাষ্য, বিভিন্ন সময়ে তিনি ঘটনার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন, যা অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
আশিয়ান গ্রুপ নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বলেছে, বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে একপাক্ষিক প্রচারের মাধ্যমে কোনো ব্যক্তিকে দোষী হিসেবে উপস্থাপন করা উচিত নয়। একই সঙ্গে তারা সিসিটিভি ফুটেজ, কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) ও অন্যান্য ডিজিটাল আলামত ফরেনসিকভাবে পরীক্ষা করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছে।
উল্লেখ্য, এর আগে মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী অভিযোগ করেন, বিজ্ঞাপনের চুক্তির কথা বলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ডেকে নিয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এ ঘটনায় তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগের কথা জানান। অভিযোগের বিষয়ে এখনো তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
