রমজানে যেভাবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবেন
স্বাস্থ্য ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:৩৬
উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারকে বলা হয় নীরব ঘাতক, কারণ অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি শরীরের বড় ক্ষতি করে ফেলে। তবে সুখবর হলো, সঠিক নিয়ম মেনে চললে উচ্চ রক্তচাপের রোগীরাও নিরাপদে রোজা রাখতে পারেন।
রমজানে সুস্থ থাকতে উচ্চ রক্তচাপের রোগীদের জন্য যা করণীয়।
* রোজার আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নিন।আপনার ওষুধের সময় বা পরিমাণে কোনো পরিবর্তন আনতে হবে কি না, তা জেনে নিন। ইফতার ও সেহরির মাঝে ওষুধ খাওয়ার সঠিক সময় ডাক্তারই ঠিক করে দেবেন।
* ইফতারে প্রচুর পানি ও চিনি ছাড়া প্রাকৃতিক ফলের রস পান করুন। এটি পানিশূন্যতা রোধ করবে। খাবারের তালিকায় পটাশিয়াম সমৃদ্ধ ফল ও শাকসবজি রাখুন, যা রক্তচাপ নিয়ন্ত্রণে দারুণ কার্যকর। অতিরিক্ত লবণাক্ত খাবার (যেমন: আচার, নোনতা বাদাম) এবং ডুবো তেলে ভাজা চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। প্রক্রিয়াজাত মাংস (সসেজ) বা পনির না খাওয়াই ভালো। সপ্তাহে অন্তত দুই দিন ওমেগা-৩ সমৃদ্ধ মাছ (যেমন: সামুদ্রিক মাছ) খান। লাল মাংস (গরু বা খাসি) কম খাওয়ার চেষ্টা করুন। ক্যালসিয়ামের জন্য কম চর্বিযুক্ত দুধ বা দই খান।
* ধূমপান রক্তচাপ দ্রুত বাড়িয়ে দেয়। রমজান মাস ধূমপান ছাড়ার সেরা সুযোগ। সামান্য ওজন কমলেও রক্তচাপ অনেকখানি স্বাভাবিক হয়ে আসে। নিয়মিত হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করুন। তারাবির নামাজও রক্তচাপ কমাতে সহায়ক হতে পারে।
* যদি রোজা অবস্থায় প্রচণ্ড মাথাব্যথা, মাথা ঘোরা বা বুক ধড়ফড় করার মতো লক্ষণ দেখা দেয়, তবে দেরি না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। এ ছাড়া নিয়মিত বাড়িতে রক্তচাপ মাপার অভ্যাস করুন।
রোজা কেবল ধর্মীয় পালন নয়, এটি নিয়ম মেনে চললে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণের একটি ভালো সুযোগও হতে পারে।
আরও পড়ুন
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
