বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:৪২
নরসিংদীতে সংঘবদ্ধ ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে তার বাবার সামনে থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মাধবদীর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কিশোরী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকত।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরা ও তার সহযোগীরা ওই কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। এই ঘটনার বিচারের দাবিতে স্থানীয় ইউপি সদস্য আহমদুল্লাহর কাছে গেলে তিনি বিচারের আশ্বাস দিলেও উল্টো পরিবারটিকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। এতে ক্ষুব্ধ হয়ে নূরা ও তার সহযোগীরা কিশোরীর পরিবারের ওপর চড়াও হয়। নিরাপত্তার স্বার্থে বুধবার রাতে বাবা তার মেয়েকে খালার বাসায় রেখে আসতে যাওয়ার পথে বিলপাড় এলাকায় নূরাসহ ছয় জন কিশোরীকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
নিহত কিশোরীর বাবা আহাজারি করে বলেন, “নূরা ও তার সহযোগীরা আমার চোখের সামনে থেকে মেয়েকে তুলে নিয়ে গেল। সারা রাত খুঁজেও পাইনি। সকালে সরিষা ক্ষেতে মেয়ের লাশ পেলাম। আমি আমার কলিজার টুকরা হত্যার বিচার চাই।” নিহতের বড় ভাই অভিযোগ করেন, মেম্বার মীমাংসার কথা বলে তাদের এলাকা ছাড়ার হুমকি দিয়েছিলেন, যার ফলে বখাটেরা আরও বেপরোয়া হয়ে ওঠে।
ঘটনার পর থেকে অভিযুক্ত নূরা ও তার সহযোগীরা পলাতক রয়েছে। এমনকি অভিযোগ ওঠা সাবেক ইউপি সদস্য আহমদুল্লাহর মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “ধর্ষণের বিচার চাওয়ায় নূরা নামের একজন ওই কিশোরীকে তুলে নিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারটির উচিত ছিল সালিশের পেছনে না ছুটে সরাসরি থানায় আসা। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।”
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, লিখিত অভিযোগ না পেলেও পুলিশ অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
আরও পড়ুন
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
