শক্তিশালী কালবৈশাখীর আশঙ্কা, নদীপথে নৌযান চলাচল বন্ধের দাবি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬, ০০:৩৩
সম্ভাব্য শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় বুধবার রাত ১১টা থেকে আগামীকাল সকাল ৮টা পর্যন্ত দেশের প্রধান নদীপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করার দাবি উঠেছে।
বিশেষ করে পদ্মা, মেঘনা ও যমুনা নদীপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ, জাহাজ, ফেরি এবং ছোট-বড় কার্গো জাহাজের চলাচল সম্পূর্ণভাবে স্থগিত রাখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকার পথে চলাচলকারী সব নৌযান বন্ধ রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণে আশঙ্কা করা হচ্ছে, বুধবার রাত ১১টার পর থেকে গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এ সময় ঘণ্টায় ১০০ কিলোমিটারেরও বেশি বেগে ঝোড়ো হাওয়া, তীব্র বজ্রপাত এবং ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে পদ্মা, মেঘনা ও যমুনা নদীর ওপর দিয়ে ঝড়টি অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে নদীপথে চলাচলকারী যাত্রীবাহী ও কার্গো নৌযান ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনার শিকার হতে পারে।
এছাড়া বজ্রপাতের কারণে নৌযানে অগ্নিকাণ্ড কিংবা ডুবে যাওয়ার মতো বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জননিরাপত্তার স্বার্থে দ্রুত নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
