জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ১৪:৪০
প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করলেও বাংলাদেশের ওপর অতিরিক্ত কোনো শুল্ক যুক্ত হয়নি।
মঙ্গলবার (২৮ জুলাই) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে জনস্বার্থে ব্রিকসসহ বিভিন্ন বহুপাক্ষিক আন্তর্জাতিক ফোরামে অংশ নেওয়ার চেষ্টা করবে বিএনপি নেতৃত্বাধীন সরকার।
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কোনো মামলা করা হচ্ছে না বলেও জানান তিনি। তার ভাষ্য, দায়িত্বে থাকা অবস্থায় রাষ্ট্রপতির সরকারি কর্মকাণ্ডের জন্য মামলা করা যায় না। তবে রাষ্ট্রপতি হওয়ার আগে বা দায়িত্ব শেষে সংঘটিত কোনো অপরাধের অভিযোগ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব।
জ্বালানি সংকট প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, আগের সরকারের সিদ্ধান্তহীনতার কারণেই বর্তমান সংকট তৈরি হয়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন কোনো শিল্পে গ্যাস সংযোগ দেওয়া হবে না।
তিনি অভিযোগ করেন, অতীতে কিছু প্রভাবশালী গোষ্ঠীকে সুবিধা দিতে দেশীয় গ্যাস উত্তোলনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি, ফলে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সে সময় পুলিশ ৫৬টি এসকেএস রাইফেল থেকে ৭ দশমিক ৬২ ক্যালিবারের গুলি ব্যবহার করেছিল। পাশাপাশি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখনো কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তিনি বলেন, ওই নির্বাচনের বিচার না হলে তা ন্যায়বিচারের পরিপন্থী হবে।
শাপলা চত্বরের ঘটনা নিয়েও সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, যে-ই আইন ভঙ্গ করুক না কেন, তার বিচার নিশ্চিত করা হবে। সরকার কোনোভাবেই এ ঘটনাকে উপেক্ষা করবে না এবং আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • ট্রাফিক শৃঙ্খলায় নতুন উদ্যোগ, রাজধানীতে বসছে আরও ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- • মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দাবি, ভিডিও ঘিরে উদ্বেগ
- • হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৪
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
