২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২২:০৫

শিরোনাম
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ২০:১৩

ইরানের বিরুদ্ধে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরান পরমাণু ইস্যুতে সমঝোতায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর চেষ্টাও চলছে। খবর সিএনএনের।

মঙ্গলবার (২৮ জুলাই) ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারা যদি কোনো চুক্তিতে না আসে, তাহলে আমি ফিরে গিয়ে আমার কাজ শেষ করব। এরপর সেসব পুনর্গঠনে তাদের দীর্ঘ সময় লাগবে। সবকিছু আবার গড়ে তুলতে তাদের বহু বছর লেগে যাবে।’

ট্রাম্প আরও দাবি করেন, ‘অনেকে চান আমি ফিরে গিয়ে কাজ শেষ করি। সেতুর কথা যদি বলেন, এক ঘণ্টারও কম সময়ে আমি তাদের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি।’

তিনি বলেন, প্রয়োজনে ইরানের বিদ্যুৎকেন্দ্রও লক্ষ্যবস্তু করা যেতে পারে। তার ভাষ্য, বিদ্যুৎকেন্দ্র সবচেয়ে জটিল অবকাঠামোর একটি, আর একটি সেতু নির্মাণেও সবচেয়ে বেশি সময় লাগে।

তবে সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধ করে সুপেয় পানি উৎপাদনকারী ডেসালিনেশন প্ল্যান্টে হামলার বিপক্ষে অবস্থান জানান ট্রাম্প। তিনি বলেন, ‘সেখানে হামলা করলে সাধারণ মানুষেরই ক্ষতি হবে। তাই আমি সেটা করতে চাই না।’

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন