কুমিল্লায় রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশুর পরিবারের সন্ধানে পুলিশ
জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১৪:০৮
কুমিল্লার একটি রেস্টুরেন্টে নাশতা শেষে ভুলক্রমে প্রায় দুই বছর বয়সী এক কন্যাশিশুকে রেখে চলে গেছে একটি বিদেশি পরিবার। ঘটনার পর শিশুটিকে নিরাপদে রাখা হয়েছে এবং তার পরিবারের সন্ধানে কাজ করছে পুলিশ।
শনিবার (২৭ জুন) সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকার জাইতুন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে প্রায় ১৫ সদস্যের একটি বিদেশি পরিবার দুটি গাড়িতে করে রেস্টুরেন্টে আসে। নাশতা শেষে তারা চলে যাওয়ার সময় অসাবধানতাবশত শিশুটিকে রেস্টুরেন্টেই রেখে যান।
রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজেও পুরো ঘটনাটি ধরা পড়েছে।
জাইতুন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে সদর দক্ষিণ থানাকে জানানো হয়েছে। বর্তমানে শিশুটি রেস্টুরেন্টের তত্ত্বাবধানে রয়েছে। তিনি বলেন, শিশুটির বয়স আনুমানিক দুই বছর। সে কোনো কথা বলতে পারে না এবং নিজের নামও বলতে পারছে না। পরিবারের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এ বিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিকুল ইসলাম বলেন, শিশুটিকে হেফাজতে নিতে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে শিশুটির পরিবারকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
পুলিশের ধারণা, পরিবারটি ভুলবশত শিশুটিকে রেখে চলে গেছে। তাদের শনাক্ত করে দ্রুত শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
