আইপিএল থেকে নাম সরিয়ে নিলেন দুই তারকা ক্রিকেটার
প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪১
দুজনকেই ধরে রেখেছিল তাদের দল। ওভাবে পরিকল্পনাও সাজিয়েছিল। কিন্তু মেয়েদের আইপিএলের ১১ দিন আগে নাম তুলে নিলেন অস্ট্রেলিয়ার দুই তারকা ক্রিকেটার এলিসি পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ড। এই দুই তারকার বিকল্প ক্রিকেটারের নামও ঘোষণা করেছে দলগুলো।
এলিসি পেরি ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। দুবছর আগে স্মৃতি মান্ধানার দলকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। পেরিকে ২ কোটি টাকায় ধরে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু মেয়েদের আইপিএল শুরুর ১১ দিন আগে পেরি জানিয়ে দিয়েছেন যে, তিনি খেলতে পারবেন না।
সাদারল্যান্ডকে ২ কোটি ২০ লাখ টাকায় ধরে রেখেছিল দিল্লি ক্যাপিটালস। এবার সেই দলের অধিনায়ক জেমিমা রদ্রিগেস। তিনিও দলের নির্ভরযোগ্য অলরাউন্ডারকে পাবেন না। অর্থাৎ, ৪ কোটি ২০ লাখ টাকা পাওয়া দুই ক্রিকেটার খেলবেন না এবারের আইপিএল। পেরি ও সাদারল্যান্ড, দুজনই জানিয়েছেন যে, ব্যক্তিগত কারণে খেলতে পারবেন না তারা।
পেরির পরিবর্তে ভারতের সায়ালি সাতঘরেকে দলে নিয়েছে বেঙ্গালুরু। ন্যূনতম মূল্য ৩০ লাখ টাকায় নেওয়া হয়েছে তাকে। দিল্লি আবার সাদারল্যান্ডের পরিবর্তে অস্ট্রেলিয়ারই স্পিনার আলানা কিংকে ৬০ লাখ টাকায় নিয়েছে।
৯ জানুয়ারি থেকে শুরু হবে মেয়েদের আইপিএলের আগামী মৌসুম। প্রথম ম্যাচে মুখোমুখি বেঙ্গালুরু ও মুম্বাই।
আরও পড়ুন
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
