টিউলিপ সিদ্দিককে ফেরত চাইবে বিএনপি সরকার
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:১৮
বাংলাদেশে দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে সাজা কার্যকরের জন্য যুক্তরাজ্যের কাছে ফেরত চাইবে নবনির্বাচিত বিএনপি সরকার। প্রধানমন্ত্রী হতে যাওয়া তারেক রহমানের জ্যেষ্ঠ সহযোগী এবং সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই পরিকল্পনার কথা জানিয়েছেন।
হুমায়ুন কবির স্পষ্ট করেছেন যে, বিএনপি সরকার টিউলিপ সিদ্দিক বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলার বিচার প্রক্রিয়া থেকে সরে আসবে না। তিনি বলেন, “তারা দুজনেই এখন দণ্ডিত অপরাধী। বিচারিক প্রক্রিয়া স্বচ্ছভাবেই তাদের অনুসরণ করছে।” যদিও টিউলিপ সিদ্দিক এই বিচারকে ‘মিডিয়া ট্রায়াল’ ও ‘প্রহসনমূলক’ বলে প্রত্যাখ্যান করেছেন এবং ব্রিটিশ সরকারও এই রায়কে স্বীকৃতি না দেওয়ার ইঙ্গিত দিয়েছে।
ঢাকার একটি জমি অধিগ্রহণ সংক্রান্ত দুর্নীতি মামলায় টিউলিপকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন বাংলাদেশের আদালত। এই মামলায় তার খালা শেখ হাসিনাও দোষী সাব্যস্ত হয়েছেন। যদিও দুই দেশের মধ্যে কোনো সরাসরি প্রত্যর্পণ চুক্তি নেই, তবুও হুমায়ুন কবির বিষয়টিকে কূটনৈতিক চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন। তিনি বলেন, “যদি আমরা অবৈধ অভিবাসন মোকাবিলায় যুক্তরাজ্যের শক্তিশালী অংশীদার হতে পারি, তবে পালিয়ে যাওয়া অপরাধীদের ফেরানোর ক্ষেত্রে যুক্তরাজ্য কেন আলাদা অবস্থান নেবে?”
১৭ ফেব্রুয়ারি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই টিউলিপ সিদ্দিকসহ যুক্তরাজ্যে অবস্থানরত ‘অপরাধীদের’ একটি তালিকা ব্রিটিশ সরকারের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে।
আরও পড়ুন
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
