২৯ জুলাই ২০২৬, বুধবার, ০০:৫২

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

ডান্ডাবেড়ি পায়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা

ডান্ডাবেড়ি পায়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৩১

ঝালকাঠির নলছিটিতে বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রাকিবুল ইসলাম জোমাদ্দার (২৫)। জানাজায় অংশ নেওয়ার সময় তার পায়ে ডান্ডাবেড়ি পরানো ছিল। রাকিবুল উপজেলা সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাকিবুলের বাবা মোশাররফ জোমাদ্দার বৃহস্পতিবার সকালে বার্ধক্যজনিত কারণে মারা যান। বাবার শেষ বিদায়ে অংশ নিতে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে স্বল্প সময়ের জন্য তাকে মুক্তি দেওয়া হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কামদেবপুর গ্রামে বাবার জানাজায় অংশ নেন রাকিবুল। এ সময় পুলিশি পাহারায় ডান্ডাবেড়ি পরা অবস্থায় তাকে জানাজার নামাজে শরিক হতে দেখা যায়। জানাজা শেষে পারিবারিক গোরস্তানে বাবার দাফন সম্পন্ন হওয়ার পর রাতেই তাকে পুনরায় জেলহাজতে নিয়ে যায় পুলিশ।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় এক মাস ধরে কারাগারে রয়েছেন রাকিবুল। মানবিক কারণে প্যারোলে মুক্তির আবেদনের প্রেক্ষিতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন