রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ ছাত্রলীগ নেতা আটক
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:২৭
ঝালকাঠির রাজাপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ-এর এক নেতা রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘরী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে রাজাপুর থানা পুলিশ। এ সময় মাদক বিক্রিতে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
আটকরা হলেন—উপজেলা ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মো. জায়েদ জোহা খান (১৮) এবং কেওতা এলাকার মো. ইমন হাসান (২০)। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।
পুলিশ জানায়, জায়েদ জোহা খান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অভিযানের সময় তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ হাজার ৮০০ টাকা। এছাড়া ৮৯০ টাকা নগদ অর্থ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
অন্যদিকে, ইমন হাসানের কাছ থেকে ২ গ্রাম গাঁজা (আনুমানিক মূল্য ৫০০ টাকা) এবং একটি রিয়েলমি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযানকালে সমির গাজি (৫৫) নামে আরেকজন পালিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, সমির গাজির সহায়তায় বিভিন্ন এলাকা থেকে ইয়াবা পাইকারি দামে সংগ্রহ করে রাজাপুরের বিভিন্ন স্থানে খুচরা বিক্রি করতেন তারা।
এ ঘটনায় রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী এসআই মিরাজ। আটক দুজনকে ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন
- • নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’
- • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- • বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর কারণ জানাল আইসিসি
- • কেটি পেরি-লিসাদের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশি সঞ্জয়
- • প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
- • ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর
- • মিরপুরে ফের উদ্ধার নারীর অর্ধগলিত মরদেহ
- • রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা ৭ জুন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
