২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৫

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসীর ভাগ্নে আলভিন গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসীর ভাগ্নে আলভিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০১:০৭

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় সরোয়ার হোসেন ওরফে বাবলা হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত এবং শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’-এর ভাগ্নে মো. আলভিনকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৫ মার্চ) রাত ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) বিষয়টি জানিয়েছে।

সিএমপির মুখপাত্র সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার রাতে চান্দগাঁও থানার পশ্চিম ফরিদা পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ নভেম্বর বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলি খন্দকারপাড়া এলাকায় সরোয়ার হোসেনকে লক্ষ্য করে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। গুরুতর আহত অবস্থায় সরোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পরে তিনি মারা যান।

এই হত্যাকাণ্ডের ঘটনায় গত ৭ নভেম্বর বায়েজিদ বোস্তামী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় বায়েজিদ বোস্তামী থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে সাজ্জাদের ভাগ্নে আলভিনকে শনিবার রাতে গ্রেপ্তার করে।

সিএমপির মুখপাত্র সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, গ্রেপ্তারকৃত আলভিন বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও ও পাঁচলাইশ থানা এলাকায় নির্মাণাধীন ভবন ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় করত। এ ছাড়া চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন খুনের ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পুলিশের হাতে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন