২৯ জুলাই ২০২৬, বুধবার, ০০:০০

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

অগ্রাধিকার ভিত্তিতে সকলকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

অগ্রাধিকার ভিত্তিতে সকলকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ২০:৩০

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দিনাজপুর কৃষি অঞ্চল, আমরা এখান থেকেই খাল খনন শুরু করেছি। কারণ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। সে কারণে জমি আবাদে সমস্যা হচ্ছে, পানিতে আয়রন বাড়ছে। বর্ষার পানি ধরে রেখে আমরা কাজে লাগাতে চাই।’

সোমবার (১৬ মার্চ) বিকেলে দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে জেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আমরা ফ্যামিলি কার্ড চালু করেছি, এটা মন্ত্রী-এমপি, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই পাবেন। কিন্তু কাদের আগে পাওয়া উচিত আমরা সবাই বুঝি। সব এমপি বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন। বাংলাদেশের মানুষের কাছে নির্বাচনের আগে যে কথা দিয়েছিলাম, এক মাসের মধ্যে সে অনুযায়ী কাজ শুরু করেছি।’ 

প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনের সময় সারা বাংলাদেশ যখন ঘুরেছি, একটি কথা বেশির ভাগ বলেছেন, দীর্ঘ ১৫ বছরে দেশ যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সেভাবে এগিয়ে যায়নি। কাজেই আমি আপনাদের বলব, দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে সবাই মিলে কাজ করে এগিয়ে নিয়ে যেতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের ধৈর্য ধরে কাজ করতে হবে। কারণ গত ১৫-১৬ বছরে যে কাজগুলো হয়নি, আমরা সেগুলো ১৫-১৬ মাসে করতে পারব না। যারা এই সরকারকে ভোট দিয়েছেন, যারা এই সরকারকে ভোট দেননি তাদের সবার সরকার, এই সরকার। আপনাদের প্রত্যাশা নিয়ে এই সরকার কাজ করবে।’

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে জেলা বিএনপি সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সমাজকল্যাণ ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-৪ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ।

আরও পড়ুন