২৬ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণের আশ্বাস তথ্য প্রতিমন্ত্রীর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬, ১৯:১৭
দেশের ২৬ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ নগরের শিকারিকান্দা এলাকায় ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, আজ প্রথম ময়মনসিংহে তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। ক্রমান্বয়ে উপজেলা পর্যায়েও তথ্য কমপ্লেক্স স্থাপনের চিন্তা রয়েছে। এ বিষয়ে আমরা আন্ত মন্ত্রণালয়ের সভায় কথা বলব।
তথ্য কমপ্লেক্স নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠানের উদ্দেশে তথ্য প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত বাজেটের মধ্যে গুণগত মান ঠিক রেখে কাজ করবেন। নির্মাণকাজে দুর্নীতি করলে কোনো ছাড় দেওয়া হবে না। এমনকি কেউ যদি আমার নাম বা সচিবের নাম করে কোনো দুর্নীতি করেন, তাহলে সে তথ্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে জানাবেন, আমার কাছে জানাবেন। আমার মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো স্থান দেওয়া হবে না।
ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা আছে, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করব। গণমাধ্যমের স্বাধীনতা আছে, স্বাধীনতা থাকবে। তবে গণমাধ্যমের প্রতি অনুরোধ, কেউ মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করবেন না।
বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল। এতে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে ফজলুল হক, ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এবং জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের পরিচালক মো. মনিরুজ্জামান।
আরও পড়ুন
- • হামের উপসর্গে ১৫ দিনের ব্যবধানে যমজ দুই শিশুর মৃত্যু
- • শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
- • কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে ধর্ষক নিহত
- • ইসরায়েলি হামলায় লেবাননে দুই বাংলাদেশি আহত
- • ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল
- • চেলসি কিংবদন্তি ববি ট্যাম্বলিংয় আর নেই
- • বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
