কুমিরের কুকুর টেনে নেওয়ার ঘটনায় তদন্তে কমিটি
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ২১:২৫
বাগেরহাটের হজরত খানজাহান (রহ.)-এর মাজার-সংলগ্ন দিঘির ঘাট থেকে একটি কুকুরকে কুমিরের টেনে নিয়ে যাওয়ার আলোচিত ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এই তথ্য নিশ্চিত করেছেন। তদন্তের অংশ হিসেবে ইতিমধ্যে মাটিচাপা দেওয়া কুকুরটির মরদেহ তুলে নমুনা সংগ্রহ করা হয়েছে।
বাগেরহাট সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিয়া খাতুনকে এই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে আরও রয়েছেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ছাহেব আলী জানান, কুকুরটির মাথার নমুনা ঢাকার সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরিতে (সিডিআইএল) পাঠানো হচ্ছে। পরীক্ষার রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে কুকুরটি জলাতঙ্ক রোগে আক্রান্ত বা অন্য কোনোভাবে অসুস্থ ছিল কি না।
গত ৮ এপ্রিল মাজারের দিঘিতে একটি কুকুরকে কুমির টেনে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মাজার কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের দাবি, কুকুরটি অসুস্থ ছিল এবং সেদিন শিশুসহ বেশ কয়েকজনকে কামড় দিয়েছিল। মাজারের নিরাপত্তাপ্রহরী ফোরকানকে কামড় দেওয়ার পর তিনি পা ঝাড়া দিলে কুকুরটি পিচ্ছিল সিঁড়ি দিয়ে দিঘিতে পড়ে যায় এবং কুমির সেটিকে টেনে নিয়ে যায়।
জেলা প্রশাসক জানিয়েছেন, কুমিরের কামড় ছাড়া কুকুরটির শরীরে অন্য কোনো আঘাত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
