২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২২:০৯

শিরোনাম
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬, ২০:০৫

‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন স্পিকার। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ এর পরিচালক মো. মনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ এপ্রিল ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনটি সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ায় বিষয়টি তদন্তের জন্য স্পিকার আজ পাঁচ সদস্যের এই কমিটি গঠন করেন।

কমিটির আহ্বায়ক হিসেবে থাকবেন হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান। সদস্য হিসেবে থাকছেন লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম, হুম্মাম কাদের চৌধুরী এবং মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)।

কমিটি গঠিত হওয়ার পরবর্তী সাত দিনের মধ্যে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

আরও পড়ুন