থাপ্পড়ের পর এবার লাঠি হাতে কালীগঞ্জ ইউএনও
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬, ১৯:১১
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহানের মোটরসাইকেলচালককে থাপ্পড় দেওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতে এবার পাম্পে লাঠি হাতে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়া ভিডিওটি গত মঙ্গলবারের বলে জানা গেছে। উপজেলার ভুল্যারহাট এলাকায় অবস্থিত ‘মোজাহার ফিলিং স্টেশনে’ ইউএনও শামীমা আক্তার জাহানকে হাতে লাঠি নিয়ে তদারকি করতে দেখা যায়।
ভাইরাল ভিডিওতে তার মারমুখী অবস্থান এবং সাধারণ মানুষের সাথে অপেশাদার আচরণের দৃশ্য দেখে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এর আগে, গত বুধবার বিকেলে চাপারহাট বাজারের ‘লুবানা ফিলিং স্টেশনে’ লাইনে দাঁড়িয়ে তেল নিতে আসা নদী (১৮) নামে এক গ্যারেজ কর্মচারীকে থাপ্পড় মারার অভিযোগ উঠে ইউএনওর বিরুদ্ধে।
অভিযোগকারী নদী বলেন, “আমি গ্যারেজ মেকানিক। মালিকের কথায় অসুস্থ এক শিক্ষকের কার্ড ও টাকা নিয়ে তেল নিতে লাইনে দাঁড়িয়েছিলাম। ইউএনও কার্ড চেক করার সময় কোনো কথা না বলেই আমাকে কয়েকটি থাপ্পড় মারেন। আমি কোনো অন্যায় করিনি, বিনা অপরাধে আমাকে লাঞ্ছিত করা হয়েছে। আমি এর বিচার চাই।”
অভিযোগের বিষয়ে জানতে ইউএনও শামীমা আক্তার জাহানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন এই প্রতিবেদক। এ সময় তিনি থাপ্পড় দেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
শামীমা আক্তার জাহান বলেন, “আমি শুধু তার গাড়ির চাবি নিয়েছিলাম, গায়ে হাত তুলিনি। সম্ভবত তার কাছে সঠিক কার্ড ছিল না। নিয়ম না মেনে লাইনে দাঁড়ানোর কারণে চাবি নিয়ে পরে অফিসে যোগাযোগ করতে বলা হয়েছিল। পরবর্তীতে তার অভিভাবকরা এলে চাবি বুঝিয়ে দেওয়া হয়েছে।”
লাঠি হাতে পাম্পে তদারকির বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা না বলে কলটি কেটে দেন।
লালমনিরহাটের জেলা প্রশাসক (ডিসি) রাশেদুল হক প্রধান বলেন, “ইউএনওর আচরণ ও ভাইরাল ভিডিওগুলোর বিষয় সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”
আরও পড়ুন
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
