২২ জুন ২০২৬, সোমবার, ১৮:৪৫

শিরোনাম
ঢাকায় রাসায়নিক অস্ত্র কনভেনশন বিষয়ক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন বিনিয়োগ বাড়াতে ব্যবসা শুরুর বাধা দূর করা হবে: বাণিজ্যমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ২৩ জুন ঘিরে ঢাকাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা, মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে ক্রেনে আগুন, কন্টেইনার কার্যক্রম সাময়িক বন্ধ

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে ক্রেনে আগুন, কন্টেইনার কার্যক্রম সাময়িক বন্ধ

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১৭:০৯

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি)-এ একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সংশ্লিষ্ট জেটিতে কন্টেইনার পরিচালনা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম বন্দর-এর ৩ নম্বর জেটিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে বন্দর কর্তৃপক্ষের ফায়ার ইউনিটের পাশাপাশি ফায়ার সার্ভিসের একাধিক দল কাজ করছে।

প্রথমে একটি ক্রেনে আগুন লাগার পর তা পাশে থাকা একটি রেফ্রিজারেটেড কন্টেইনারে ছড়িয়ে পড়ে। তবে দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে ওই জেটিতে কন্টেইনার ওঠানামা ও স্থানান্তর কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ তদন্ত করে দেখা হবে।

আরও পড়ুন