২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৫

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

২০ ফুট গভীর গর্তে মাটিচাপা শ্রমিকে জীবিত উদ্ধার

২০ ফুট গভীর গর্তে মাটিচাপা শ্রমিকে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১৪:২৫

নরসিংদীর বেলাবো উপজেলায় সেফটি ট্যাংক খননের সময় প্রায় ২০ ফুট গভীর গর্তে মাটি ধসে আটকে পড়া এক শ্রমিককে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকলের পর জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার (২২ জুলাই) রাত ৮টা ৫৭ মিনিটে বেলাবো থানার বাড়িচা কুকুরমারা এলাকার শান্তিপুরে হারুন মিয়ার বাড়িতে সেফটি ট্যাংক খননের সময় এক শ্রমিক মাটিধসে ২০ ফুট গভীরে আটকা পড়েন। পরে স্থানীয় একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে দ্রুত উদ্ধারের সহায়তা চান।

খবর পেয়ে ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে নরসিংদী ফায়ার সার্ভিস স্টেশনকে বিষয়টি জানানো হয়। এ সময় ৯৯৯-এর কলটি গ্রহণ করেন কলটেকার কনস্টেবল উজ্জ্বল মিয়া। উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট ফায়ার স্টেশনের সঙ্গে সমন্বয় ও তদারকি করেন ৯৯৯-এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. মেহেদী হাসান।

সংবাদ পেয়ে নরসিংদী ও বেলাবো ফায়ার স্টেশনের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ডিএম শিমুল মোহাম্মদ রাফির নেতৃত্বে উদ্ধার অভিযান শুরু করে। পরে এক্সকাভেটরের সাহায্যে মাটি সরিয়ে প্রায় ২০ ফুট গভীর থেকে মোশারফ হোসেন (৪০) নামে ওই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারের পর তাকে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মোশারফ হোসেন নরসিংদীর বেলাবো উপজেলার বাসিন্দা।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন