নাগেশ্বরীতে বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:৪৩
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘বউ-শাশুড়ি মেলা’। বৃহস্পতিবার দিনব্যাপী এই আয়োজনে প্রায় ১০০ জন বউ-শাশুড়ি অংশ নেন।
স্থানীয় ল্যাম্প হাসপাতাল নাগেশ্বরী শাখার উদ্যোগে এবং ইউএনএফপিএর অর্থায়নে এ মেলার আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা।
মেলায় মা ও শিশু স্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক ডেলিভারি, পরিবার পরিকল্পনা, কিশোর-কিশোরী সেবা, জরায়ুমুখ ক্যানসার, প্যাথলজিক্যাল পরীক্ষা ও ফিস্টুলা নিয়ে সচেতনতামূলক আলোচনা ও কাউন্সেলিং অনুষ্ঠিত হয়।
ল্যাম্ব প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আলী আকাশ জানান, এই মেলার মাধ্যমে বউ-শাশুড়ির সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা এবং নারীদের স্বাস্থ্যসচেতন করে তোলাই মূল লক্ষ্য। অংশগ্রহণকারী অনেক নারী জানান, আগে লজ্জায় শাশুড়ির সঙ্গে স্বাস্থ্য বিষয় নিয়ে কথা বলতেন না, এখন জানেন—এটা প্রয়োজনীয় এবং উপকারী।
আঞ্চলিকভাবে বউ-শাশুড়িরা নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করে বলেন, এ ধরনের উদ্যোগ সম্পর্কের দূরত্ব কমায় এবং স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ায়।
মেলায় অংশ নেওয়া অনেকেই জানান, তারা এমন আয়োজন আবারও দেখতে চান।
-এসএমএস
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
