২৯ জুলাই ২০২৬, বুধবার, ০০:০০

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৮ জন গুলিবিদ্ধ

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৮ জন গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৪৭

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৮ জন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, বিএনপির ওয়াহিদ মোল্লা ও উজির আলী গ্রুপের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়। গুলিবিদ্ধরা হলেন শহিদুল মাদবর, মজনু সরকার, শামীম সরকার, জাহাঙ্গীর সরকার, নজরুল সরকার, শরীফ মাদবর, সোহেল ও লিটন। তাদের মধ্যে সোহেল ও লিটনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ জানান, গুলিবিদ্ধ আটজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, গুরুতর দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, ঘটনাটি সম্পর্কে এখনও নিশ্চিত নন, খোঁজ নেওয়া হচ্ছে। সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

আরও পড়ুন